Breaking News

তালার কে এম এস সি কলেজিয়েট ইনস্টিটিউট পরিদর্শন: যশোর বোর্ডের শিক্ষা পরিদর্শক

Spread the love
ফারুক সাগর : সাতক্ষীরার তালা উপজেলার “মাগুরা খলিশখালী এস সি কলেজিয়েট ইনস্টিটিউট” পরিদর্শন করেন যশোর বোর্ডের ম্যাধমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিদর্শক অধ্যাপক এস এম তৌহিদুজ্জামান।
শনিবার (৫এপ্রিল) ভবন সংকট নিরসন,শিক্ষার মান উন্নতকরণ, ১০ এপ্রিল এসএসসি পরীক্ষা কেন্দ্র সুষ্ঠুভাবে পরিচালনা,প্রতিষ্ঠানের এডহক কমিটি,উপদেষ্টা কমিটি এবং সহযোগী কমিটি গঠন,উধ্দ্ধন কর্মকতা আগমণ প্রসঙ্গে আলোচনা করা হয়। অতি জরুরী, স্বল্প মেয়াদি, মধ্য মেয়াদি এবং দীর্ঘ মেয়াদি কর্ম পরিকল্পনা বাস্তবায়নের দিকনির্দেশনা দেওয়া হয়।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,অধ্যক্ষ মো:রাশীদুল ইসলাম,মাগুরা ইউনিয়নের যুবদলের সভাপতি জি এম শাহীন,শেখ সাইফুল আলম সোহাগ,বাংলাদেশ জামায়াতে ইসলামী’র স্থানীয় ওয়ার্ড সভাপতি শফিকুল ইসলাম,সহকারী শিক্ষক দীপঙ্কর সরকার,মোড়ল আবুল কাশেম,সিপাত বিন সোহেল,এ কে ফরহাদ হাসান,মোড়ল আসাদুল জামান,গাজী মাজেদ আলী,গাজী আব্দুল সাত্তার, সাহাবাজ বিশ্বাস,আশরাফুল শেখ প্রমুখ।
উল্লেখ্য,প্রতিষ্ঠানটি ১৮৯৯ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় অনুমোদন প্রাপ্ত হয়। দেশে-বিদেশে এই প্রতিষ্ঠানের অসংখ্য শিক্ষার্থী সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ পদে কর্মরত আছেন। সেই ঐতিহ্য এবং সুনামের ধারাবাহিকতায় ২০০২ সালে কলেজিয়েট ইনস্টিটিউটে কার্যক্রম চালু হয়। প্রতিষ্ঠানটির তৎকালীন পরিচালনা কমিটির সভাপতি সাবেক মাগুরা ইউপি চেয়ারম্যান মৃত:খোরশেদ আলম বিশ্বাসের অক্লান্ত পরিশ্রমে শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠানটি কলেজিয়েট ইনস্টিটিউটে রূপান্তরিত হয়। ২০০২-২০০৩ শিক্ষা বর্ষে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চালু হয়। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মৃত:শেখ রেজাউল করিম অবসরে গেলে ২০০২ সালে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন মো:রাশীদুল ইসলাম। পরবর্তীতে ২০১০ সালে এসএসসি পরীক্ষা কেন্দ্র চালু হয়।

About dainiksatkhira24

Check Also

একই পরিবারের চারজনের মৃত্যু: তালায় আর্সেনিকের ভয়াবহ থাবা

Spread the loveজহর হাসান সাগর: সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি গ্রামে আর্সেনিক দূষণ ভয়াবহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com