আশাশুনিতে পহেলা বৈশাখ উদযাপনে প্রস্তুতিমূলক সভা

Spread the love

জি এম মুজিবুর রহমানঃ আগামী ১৪ এপ্রিল বাংলা ১৪৩৩ বঙ্গাব্দ বাঙালি জাতির প্রাণের উৎসব পহেলা বৈশাখ (বাংলা নববর্ষ) উদযাপনের লক্ষ্যে আশাশুনিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা সাড়ে ৩টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু’র সভাপতিত্বে সভায় থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খান, সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল সালাম, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাস, আরডিও আবুল কালাম আজাদ, উপজেলা জামাতের আমির আবু মুসা তারিকুজ্জামান তুষার, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মশিউল হুদা তুহিন ও জাকির হোসেন বাবু, প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আকাশ হোসেন, সদস্য বি এম আলাউদ্দীন, জামায়াতের অফিস সেক্রেটারি রুহুল কুদ্দুস, একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় বৈশাখী শোভাযাত্রা, জাতীয় সংগীত, লাঠি খেলা, হাড়িভাঙ্গা, হাঁস ধরা ও পান্তা ভাত খাওয়া সহ বিভিন্ন কর্মসূচির সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

About dainiksatkhira24

Check Also

আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ভাঙন আতঙ্কে এলাকাবাসী

Spread the loveজি এম মুজিবুর রহমান : আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com