Breaking News

বিসিডিএস সাতক্ষীরা জেলা শাখার বিশেষ সাধারণ সভা

Spread the love

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগস্টিস সমিতি (বিসিডিএস) সাতক্ষীরা জেলা শাখার বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১ টায় সমিতির নিজস্ব কার্যালয়ে সমিতির সহ-সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ সাধারণ সভায় বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সদস্য এবং প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন, আমিরুল ইসলাম, মনিরুল ইসলাম, সদর উপজেলা শাখার সহ-সভাপতি আরিফুজ্জামান, সদস্য রাজ দেবনাথ, খগেন্দ্র নাথ মন্ডল, আব্দুল্লাহ আল মামুন, দেবহাটা উপজেলা কমিটির সদস্য রাজু আহমেদ, শ্যামনগর উপজেলার দবির উদ্দিন, আশাশুনি উপজেলা সদস্য তরিকুল ইসলাম, মিল বাজার সদস্য রাকিবুল ইসলাম, চাঁদপুরের সবুজ আহমেদ, চালতেতলা বাজারের হুমায়ুন হুমায়ুন কবির, ফিংড়ী বাজারের বিধান চন্দ্র মল্লিক প্রমুখ। বিশেষ সাধারণ সভায় বক্তারা বলেন, প্রশাসনের নিয়মিত তদারকির পাশাপাশি সমিতির পক্ষ থেকে ফিজিশিয়ান স্যাম্পল, মেয়াদ উত্তীর্ণ এবং নকল ও ভেজাল ওষুধ বিক্রয় রোধ করে সাতক্ষীরায় ওযুধের বাজার তদারকি এবং সরকার নির্ধারিত মূল্যের ৫% ছাড় দিয়েন ওষুধ বিক্রয় করে সাধারণ কেমিস্টদের ব্যবসায়িক কর্মকান্ড যখন পরিচালনা করে আসছে ঠিক তখনই সমিতির সদ্য সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ দ্বীন আলী নিজের স্বার্থে কুক্ষিগত করে বিভিন্ন তালবাহানা শুরু করেছেন। কমিটির মেয়াদ শেষ হলেও দীর্ঘদিন সমিতির নির্বাচন দিচ্ছে না। হট্টগোল ও অব্যবস্থাপনা চলছে সমিতিতে। বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগস্টিস সমিতি সাতক্ষীরা জেলার দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় সদস্যদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। সমিতির সদস্যরা সংগঠনের নিয়ম অনুযায়ী সুষ্ঠু নির্বাচনের দাবি জানান। এ সময় বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগস্টিস সমিতির জেলা ও উপজেলা পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com