Breaking News

সাতক্ষীরায় খড়িবিলায় প্রিমিয়ার লিগের উদ্বোধন

Spread the love

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন: সাতক্ষীরার খড়িবিলায় বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ‘খড়িবিলা প্রিমিয়ার লিগ (কেপিএল) নাইট ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’।
শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় ফ্লাডলাইটের আলোয় এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। ব্যতিক্রমী নিয়ম আর টানটান উত্তেজনার এই খেলা উপভোগ করতে মাঠের চারপাশে ভিড় জমায় শত শত ক্রীড়ামোদী গ্রামবাসী।

টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র প্রার্থী অধ্যাপক ওমর ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর ৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জাহিদুল ইসলাম বকুল, পৌর ৭নং ওয়ার্ড আমির হাফেজ মাও. নুরুল হক এবং সেক্রেটারি মাও. আব্দুর রহিম। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।

শর্ট পিস ফরম্যাটের এই টুর্নামেন্টে যুক্ত করা হয়েছে ভিন্নধর্মী নিয়ম। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, কোনো ব্যাটসম্যান ‘ছক্কা’ মারলেই আউট বলে গণ্য হবেন, তবে চার মারলে যথারীতি রান যোগ হবে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় টিম আমিনুর ও টিম রাদিত। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলায় টিম আমিনুর জয়লাভ করে শুভসূচনা করে।

উদ্বোধনী বক্তব্যে অতিথিরা বলেন, ক্রিকেট শুধু একটি খেলা নয়, এটি শৃঙ্খলা ও দলগত চেতনার প্রতীক। তরুণ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই।

বক্তারা উদাত্ত আহ্বান জানিয়ে বলেন— “হাতে মাদক কিংবা মোবাইলে ফ্রি-ফায়ার ও জুয়া নয়, তরুণরা তুলে নিক ব্যাট আর বল। মাদককে ‘না’ বলে এবং খেলাধুলাকে ‘হ্যাঁ’ বলে সুস্থ শরীর ও সতেজ মনে স্বপ্নের সোনার বাংলা গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে।”

এলাকার যুব সমাজকে অনলাইন গেম ও মাদকের আসক্তি থেকে দূরে রাখতে এমন আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় অভিভাবক ও সচেতন মহল। গভীর রাত পর্যন্ত চলা এই টুর্নামেন্টকে কেন্দ্র করে পুরো খড়িবিলা এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com