Breaking News

সাতক্ষীরায় নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা: প্রাইভেটকারের চালকসহ দুই যাত্রী জখম

Spread the love

রঘুনাথ খাঁ:

নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা মারায় চালকসহ প্রাইভেটকারের দুই যাত্রী আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে সাতক্ষীরা- চুকনগর সড়কের পাটকেলঘাটার ভৈরবনগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহততের সাতক্ষীরা সদর হাসপাতাল ও একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, পটুয়াখালি জেলা শহরের সবুজবাগ ১নং লেন এর বাসিন্দা জুয়েল রানা (৪৫), তার স্ত্রী সাথী খাতুন (৩৫) ও একই এলাকার প্রাইভেটকার চালক আব্দুল কাইয়ুম (৪০)।

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন জুয়েল রানা জানান, শ্যালকের স্ত্রীকে নিয়ে যাওয়ার জন্য তিনি ও তার স্ত্রী সাথী খাতুন রবিবার রাতে একই এলাকার আব্দুল কাইয়ুমের প্রাইভেটকারে সাতক্ষীরা শহরের কামাননগরের সদরউদ্দিন সরদারের বাড়িতে আসছিলেন। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে তারা চুকনগর- সাতক্ষীরা সড়কের পাটকেলঘাটা থানাধীন ভৈরবনগর নামক স্থানে পৌঁছালে ঘুমের ঘোরে থাকা চালক কাইয়ুম বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে পাশ কাটাতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারে। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে পার্শ্ববর্তী খাদে পড়ে তিনি ও তার স্ত্রীসহ চালক মারাত্মক জখম হন। তার স্ত্রীর দুটি পা ভেঙে যায়। স্থানীয়রা তাকে ও চালককে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ও স্ত্রী সাথী খুতুনকে ট্রমা হাসপাতালে ভর্তি করে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফুল কবীর দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ফায়ার সিভিল ডিফেন্স এর সদস্যরা দুর্ঘটনা কবলিত প্রাইভেটকারটি উদ্ধার করেছে। আহতদের চিকিৎসা চলছে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা 

Spread the loveনিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com