
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার শ্যামনগরে সড়কে টায়ার জালানোর পাশাপাশি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত দুইটার দিকে উপজেলার বংশীপুর এলাকার ভেটখালী সংযোগ সড়কে এমন ঘটনা ঘটে।
খবর পেয়ে রাত তিনটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌছে অবিস্ফোরিত একটি ককটেল, পোড়া টায়ারসহ সরকার বিরোধী একটি ব্যানার উদ্ধার করে। শেখ মুজিবর রহমান, শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের ছবি সংবলিত ব্যানারে সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচন অবৈধ দাবি করে বিক্ষোভ কর্মসুচির আহবান জানানো হয়েছে।
স্থানীয় নৈশপ্রহরী জোমাত আলী জানান, তারা চার সহযোগী রাতে বংশীপুর বাজার এলাকায় দায়িত্বরত ছিলেন। একপর্যায়ে রাত দুইটার দিকে ঈশ্বরীপুর সড়ক দিয়ে আসা চার/পাঁচটি মটর সাইকেলে থাকা লোকজন ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে টায়ারে অগ্নি সংযোগ করে। এসময় তারা পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটানোর পর ভেটখালী দিয়ে সামনের দিকে চলে যায়।
এসব বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মো. খালেদুর রহমান জানান নৈশপ্রহরীরা তাদেরকে বিস্ফোরণের বিষয়টি জানিয়েছে। চারটি লাঠি, পোড়া টায়ারের অংশ ও ককটেল উদ্ধারের ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
