Breaking News

তালায় নির্বাচনী জনসভায় হিন্দু-মুসলিম সকলের নিরাপত্তার প্রদানে অঙ্গীকার:হাবিবুল ইসলাম হাবিব

Spread the love
ফারুক সাগর: সাতক্ষীরার তালা উপজেলায় এক নির্বাচনী জনসভায় হিন্দু-মুসলিমসহ সকল ধর্মের মানুষের নিরাপত্তা প্রদানে অঙ্গীকার করেন সাতক্ষীরা -১ (তালা-কলারোয়া) আসনের বিএনপি’র মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।মঙ্গলবার(৩ফেব্রুয়ারি)উপজেলার ইসলামকাটী ইউনিয়নের ঘোনা পল্লীমঙ্গল ম্যাধমিক বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।ইসলামকাঠী ইউনিয়ন বিএনপি’র সভাপতি গাজী সুলতান আহম্মেদ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,হাবিবুল ইসলাম হাবিব।তিনি আরও বলেন,আমি নির্বাচিত হলে প্রয়োজনে আমার জীবনের বিনিময়ে হলেও আপনাদের পাশে থাকব। দলীয় নেতা-কর্মীদের হুশিয়ার দিয়ে বলেন,কাউকে চাঁদাবাজী,সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেওয়া হবে না।
জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, সহ-সভাপতি গোলাম মোস্তফা, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক সাইদুর রহমান সাইদ,ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক শেখ আনিচুর রহমান প্রমুখ।
বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলীয় ব্যানার ও স্লোগানে উৎসব মুখরিত করে তোলে নির্বাচনী জনসভা।

About dainiksatkhira24

Check Also

একই পরিবারের চারজনের মৃত্যু: তালায় আর্সেনিকের ভয়াবহ থাবা

Spread the loveজহর হাসান সাগর: সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি গ্রামে আর্সেনিক দূষণ ভয়াবহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com