Breaking News

তালায় বিএনপি’র জাতীয় সংসদ নির্বাচনী গণসংযোগ ও পথসভা 

Spread the love
ফারুক সাগর:
সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বিএনপি’র পক্ষে গণসংযোগ ও পথসভা করেছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
রোববার (২৫জানুয়ারী) নগরঘাটা ইউনিয়নের রাইসমিল,কালিবাবাড়ি,মটবাড়ি,মাঝ-নগরঘাটা, রথখোলা,গুচ্ছগ্রাম বসুন্ধারা,আসাননগর,হরিণখোলা,বুড়ুন গোয়ালপোতা এলাকায় তিনি গণসংযোগ ও পথসভা করেন।
এসময় তিনি বলেন,“আমি কাজের ছেলে। সংসদ সদস্য থাকাকালীন সময়ে এলাকায় ব্যাপক উন্নয়ন করেছি। কিন্তু গত ১৭ বছরে উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি। আগামীতে সংসদ সদস্য নির্বাচিত হলে আপনাদের অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করব।”
গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন,নগরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাব্বত আলী সরদার,সাবেক সভাপতি এস এম হাইদার আলী, সাবেক সহ-সভাপতি আবুল কালাম আজাদ,সাধারণ সম্পাদক নাছিরুল জুলফিকার খোকন,সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মোড়ল প্রমুখ।

About dainiksatkhira24

Check Also

একই পরিবারের চারজনের মৃত্যু: তালায় আর্সেনিকের ভয়াবহ থাবা

Spread the loveজহর হাসান সাগর: সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি গ্রামে আর্সেনিক দূষণ ভয়াবহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com