আশাশুনি মহিলা কলেজে ক্রীড়া প্রতাযোগিতা ও পুরস্কার বিতরণ

Spread the love
আশাশুনি প্রতিনিধি  ঃ আশাশুনি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।  কলেজের ছাত্রীদের অংশ গ্রহনে বুধবার কলেজ চত্বরে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুর রবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ সাইদুল ইসলাম। আনন্দঘন পরিবেশে ছাত্রীরা প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

About dainiksatkhira24

Check Also

আশাশুনির বামনডাঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি ডায়ালগ

Spread the loveশাহিনুর রহমান: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের বামনডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com