Breaking News

তালায় জাতীয় যুব শক্তির নেতৃত্বে নুসরাত জাহান তমা, সদস্য সচিব রাকিব

Spread the love

ফারক সাগর:
সাতক্ষীরা জেলার তালা উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর সহযোগী সংগঠন জাতীয় যুব শক্তি–র উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ১৪ সদস্য বিশিষ্ট এই কমিটিতে নুসরাত জাহান তমাকে আহ্বায়ক এবং রাকিবুল ইসলাম রাকিবকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।

                                                      ছবি-সদস্য সচিব রাকিব

প্রস্তাবিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজী ইমরান হোসেন। যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন মোস্তাফিজুর রহমান, মনিরা আক্তার, মোঃ আবদুল্লাহ আল-মাহফুজ রিয়ান ও মোঃ মহিদুর রহমান।

কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব মনোনীত হয়েছেন মোঃ সোলাইমান সরদার। যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন রুহুল আমিন, রাজীব শেখ, আসলাম হোসেন ও মোঃ আকবর গাজী। এছাড়া মুখ্য সংগঠক হিসেবে রয়েছেন মোঃ গোলাম রাব্বি গাজী এবং সিনিয়র সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ তৈবুর রহমান।

জানা গেছে, গত সোমবার (১২ জানুয়ারি) জাতীয় যুব শক্তির সাতক্ষীরা জেলা আহ্বায়ক এস.এম আবু সাঈদ ও সদস্য সচিব মামুনুর রহমান আকাশের যৌথ স্বাক্ষরে জাতীয় যুব শক্তি তালা উপজেলা শাখার ছয় মাস মেয়াদি প্রস্তাবিত আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ তালা উপজেলায় সংগঠনকে আরও গতিশীল করা, তরুণ সমাজকে সংগঠিত করা এবং জাতীয় নাগরিক পার্টির রাজনৈতিক কার্যক্রমকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় রাসায়নিক দিয়ে পাকানো ৯ হাজার কেজি আম উদ্ধার, পরে ধ্বংস

Spread the love  নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে কেমিক্যাল ও কার্বাইড দিয়ে পাকানো …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com