ইউএনও ফেরদৌস আরার মৃত্যুতে তালা প্রেস ক্লাবের গভীর শোক

Spread the love

প্রেস রিলিজ:
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা-এর অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে তালা প্রেস ক্লাব। বুধবার (১৪ জানুয়ারি) এক শোক বিবৃতিতে ক্লাবের নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোক বিবৃতিতে বলা হয়, ফেরদৌস আরা ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন মেধাবী, সৎ ও প্রতিশ্রুতিশীল কর্মকর্তা ছিলেন। তিনি গত ৯ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয় থেকে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।

যোগদানের মাত্র তিন দিনের মাথায়, গত ১২ জানুয়ারি তিনি নতুন কর্মস্থলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তালা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ বলেন, একজন দক্ষ ও সম্ভাবনাময় প্রশাসনিক কর্মকর্তার অকাল মৃত্যুতে দেশ এক মূল্যবান মানবসম্পদ হারিয়েছে। তার এই অকাল প্রস্থান প্রশাসন ও সমাজের জন্য অপূরণীয় ক্ষতি।

বিবৃতিতে মরহুমার কর্মজীবনের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মহান আল্লাহর কাছে তার বিদেহী আত্মার শান্তি এবং জান্নাতুল ফেরদৌস নসিব কামনা করা হয়।

About dainiksatkhira24

Check Also

সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের সচেতন করছে বিআরটিএ সাতক্ষীরা সার্কেল

Spread the loveশেখ আমিনুর হোসেন: সড়ক দুর্ঘটনা হ্রাস ও শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com