Breaking News

সাতক্ষীরায় মৎস্য চাষীর ঘের থেকে মাছ লুট, বৈদ্যুতিক মটর ভাঙচুরের অভিযোগ

Spread the love

শহর প্রতিনিধি:
সাতক্ষীরা সদর উপজেলার থানাঘাটা গ্রামে এক মৎস্য চাষীর ঘের থেকে মাছ লুট ও বৈদ্যুতিক মটর ভাঙচুরের অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্থ চাষী মোজিবর গাজী সদর থানায় অভিযোগ করেছেন।

বাদির অভিযোগ অনুযায়ী, তিনি মাগুরা গ্রামের মৃত শেখ আলী আহম্মেদের ছেলে শেখ ফারুক হোসেন থেকে দুই বছরের ইজারায় প্রাপ্ত জমিতে পুকুরে মাছ চাষ করে আসছিলেন। পুকুরে রুই, কাতলা ও মৃগেল মাছ ছিল।

ঘটনাটি ঘটে ৯ জানুয়ারি। অভিযোগে বলা হয়, থানাঘাটা গ্রামের কাজী আবু তাহের (৫৫), তার ছেলে কাজী সাইফুল ইসলাম (৩২) ও কাজী আবু তোহা (৫০) পুকুরে এসে মুজিবারের ধরা মাছ (মূল্য প্রায় ২০ হাজার টাকা) নিয়ে যায়। এসময় তারা দুটি পানির বৈদ্যুতিক মটর ভাঙচুর করে প্রায় ৪০ হাজার টাকার ক্ষতি সাধন করে।

মুজিবার গাজী অভিযোগ করেছেন, বাধা দিতে গেলে তাকে মারধর করা হয় এবং জমিতে লাগানো তরিতরকারি গাছ কেটে প্রায় ১০ হাজার টাকার ক্ষতি করা হয়। এছাড়া তাকে খুন করার হুমকিও দেওয়া হয়।

মুজিবার গাজী বলেন,“কাজী আবু তাহের এলাকায় পরিচিত ভূমিদস্যু। এর আগে তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সংবাদ প্রকাশিত হলেও প্রশাসন কোন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেনি। এখন দ্রুত তাকে আইনের আওতায় আনা প্রয়োজন।”

স্থানীয়রা এ ঘটনায় আইন প্রয়োগকারী সংস্থার দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এবং পুনরায় এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com