Breaking News

জাতীয় নির্বাচনে তরুণ ভোটারদের সমর্থন বেশি জামায়াতের : চার প্রতিষ্ঠানের জরিপ

Spread the love

নিউজ ডেস্ক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৮ থেকে ২৯ বছর বয়সী তরুণ ভোটারদের মধ্যে সর্বোচ্চ সমর্থন জামায়াতে ইসলামী-এর প্রতি রয়েছে। এটি উঠে এসেছে প্রজেকশন বিডি, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোমেসি (আইআইএলডি), জাগরণ ফাউন্ডেশন এবং ন্যারাটিভ-এর যৌথ উদ্যোগে পরিচালিত ‘প্রি-ইলেকশন পালস: অ্যান ইন-ডেপথ অ্যানালাইসিস অব দ্য বাংলাদেশি ইলেক্টোরেট’ শীর্ষক জরিপে।

আজ সোমবার (১২ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ফলাফল প্রকাশ করা হয়। জরিপ উপস্থাপন করেন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল এন্ড ডিপ্লোম্যাসির নির্বাহী পরিচালক শফিউল আলম শাহীন।

জরিপের মূল ফলাফল

তরুণ ভোটারদের (১৮-২৯ বছর) মধ্যে জামায়াতের সমর্থন: ৩৩.৬%

উচ্চশিক্ষিত/স্নাতকোত্তর ডিগ্রিধারীদের মধ্যে সমর্থন: ৩৭.৪%

ডিজিটাল মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় তরুণ ও শিক্ষিত ভোটারদের সম্পৃক্ত করার ক্ষেত্রে দলটি এগিয়ে আছে।

জাতীয় পর্যায়ে ভোটের সম্ভাব্য বণ্টন:

বিএনপি: ৩৪.৭%

জামায়াতে ইসলামী: ৩৩.৬%

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি): ৭.১%

ইসলামী আন্দোলন বাংলাদেশ: ৩.১%

অন্যান্য দল: ৪.৫%

সিদ্ধান্তহীন ভোটার: ১৭%

মেশিন লার্নিং প্রজেকশন অনুযায়ী, সিদ্ধান্তহীন ভোটারদের ঝোঁক বিবেচনায় নিলে:

বিএনপি: ৪৩.২%

জামায়াত: ৪০.৮%

ভোটারদের সমর্থনের কারণ

বিএনপি সমর্থক: ৭২.১% ভোটার দলটির অতীত অভিজ্ঞতা ও প্রশাসনিক সক্ষমতাকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন।

জামায়াত সমর্থক: দলকে ‘কম দুর্নীতিগ্রস্ত’ (৪৪.৮%) ও ‘সততার ভাবমূর্তি’ (৪০.৭%) কারণে সমর্থন করছেন।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থনের পেছনে ৩৬.৭% মানুষ ‘জুলাই বিপ্লবের ভূমিকা’ প্রধান কারণ হিসেবে দেখেছেন।

রাজনৈতিক প্রেক্ষাপট

জরিপের ফলাফল অনুযায়ী, ২০২৬ সালের নির্বাচন হবে ‘প্রয়োজনের শ্রেণিবিন্যাস’ (বিএনপির অভিজ্ঞতা ও অর্থনৈতিক নিরাপত্তা) এবং ‘মূল্যবোধের শ্রেণিবিন্যাস’ (জামায়াতের সততা ও ন্যায়বিচার)-এর মধ্যে রাজনৈতিক লড়াই। ভোটাররা প্রাতিষ্ঠানিক সংস্কার, দুর্নীতি দমন এবং ন্যায়বিচার নিশ্চিত করতে আগ্রহী।

উপস্থিত বিশিষ্ট অতিথিরা

  • প্রেসব্রিফিং-এ উপস্থিত ছিলেন:
  • ড. মাহফুজুল হক (ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোম্যাসি)
  • ড. মুশতাক খান (সোওয়াস ইউনিভার্সিটি অব লন্ডন)
  • ড. একেএম ওয়ারেসুল করিম (নর্থ সাউথ ইউনিভার্সিটি)
  • ড. মুহাম্মদ আসাদুল্লাহ (ইউনিভার্সিটি অফ রেজিনা)
  • একেএম ফাহিম মাশরুর (বিডিজবস)
  • প্রফেসর দিলারা চৌধুরী (গণবিশ্ববিদ্যালয়)
  • মেজর জেনারেল (অব) আমসা আমিন (সেন্টার ফর সিকিউরিটি এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ)

About dainiksatkhira24

Check Also

দুপুরে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

Spread the love নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে। দলের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com