
অনলাইন ডেস্ক:
আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাকশনএইড বাংলাদেশ সম্প্রতি অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ফিন্যান্স অ্যান্ড অ্যাডমিন (এলআরপি) বিভাগে এ নিয়োগ দেওয়া হবে।
এ পদে মোট একজনকে নিয়োগ দেওয়া হবে। চাকরিটি হবে চুক্তিভিত্তিক এবং কর্মঘণ্টা হবে ফুল-টাইম। নির্বাচিত প্রার্থীকে সাতক্ষীরা জেলায় দায়িত্ব পালন করতে হবে।
আবেদনকারীদের অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। যোগ্য প্রার্থীদের জন্য মাসিক ৩২,১০০ টাকা বেতন প্রদান করা হবে।
আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে নির্ধারিত অনলাইন পদ্ধতিতে আবেদন করতে পারবেন। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য অ্যাকশনএইড বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।
বিস্তারিত দেখুন এখানে
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
