Breaking News

সাতক্ষীরায় সিলভার জুবলি উপলক্ষে অনুষ্ঠিত হলো ‘মেঘা মিটআপ  

Spread the love
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরায় সিলভার জুবলি উপলক্ষে আয়োজিত “মেঘা মিটআপ ২০২৫”  অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শহরের তুফান কনভেনশন সেন্টারে দিনব্যাপী এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মেঘা কমিউনিটির সদস্যরা অংশগ্রহণ করেন। মেঘা মিটআপ অনুষ্ঠানে গোলাম রসুল রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর-২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আব্দুর রউফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল কালাম বাবলা, নাসিম ফারুক খান মিঠু ও শফিকুল আলম বাবু প্রমুখ।

অনুষ্ঠানে স্মৃতিচারণ, অভিজ্ঞতা বিনিময়, সাংস্কৃতিক পরিবেশনা ও সম্মাননা পর্ব অনুষ্ঠিত হয়। দীর্ঘ ২৫ বছরের পথচলা স্মরণে আয়োজিত এ সিলভার জুবলি মিটআপে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

আয়োজকরা জানান, পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করা, পুরোনো স্মৃতি রোমন্থন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে মেঘা কমিউনিটির প্রবীণ ও বর্তমান সদস্যরা বক্তব্য দেন।

শেষ পর্বে কেক কাটার মধ্য দিয়ে সিলভার জুবলি উদযাপন করা হয় এবং একসঙ্গে মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

About dainiksatkhira24

Check Also

সড়ক দূর্ঘটনায় নিহত ভাড়ুখালি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা শামীমা নাসরিনের স্মরণে দোয়া মাহফিল

Spread the loveনিজস্ব প্রতিনিধি:সাতক্ষীরা সদরের বৈকারী মোল্লার মোড়ে ট্রাকের ধাক্কায় নিহত ভাড়ুখালি মাধ্যমিক বিদ্যালয়ের তথ্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com