
জহর হাসান সাগর:
সাতক্ষীরার পাটকেলঘাটা হাইস্কুল মাঠে সরুলিয়া ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।রবিবার বিকেলে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত মাহফিলে সরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদুল হক রাজু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-০১(তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, চেয়ারম্যান গোলাম মোস্তফা, যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, হাফিজুর রহমান হাফিজ, সাতক্ষীরা জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক আলি হোসেন, আব্দুর রকিব, তালা উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক শেখ মোস্তফা হোসেন মন্টু, যুগ্ন আহবায়ক সাইদুর রহমান সাঈদ,শ্রমিক দলের সদস্য সচিব শামারুল ইসলাম মিলন, যুবনেতা মীর মিল্টন, সৈয়দ আজম, সাবেক ছাত্রনেতা খাঁন নাজমুল হুসাইনসহ আরও অনেকে। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, চাঁদাবাজি, দখলবাজি যারা করবে তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স। তাদের সদস্য পদ থেকেও বহিষ্কার করা হবে। এটি কেন্দ্রের নির্দেশনা। তাই নেতাকর্মীদের এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার হুশিয়ারি দেন। এতে অংশ নেন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠণের হাজারো নেতাকর্মী।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
