Breaking News

শীত ও ঘন কুয়াশায় কাঁপছে সাতক্ষীরা-তাপমাত্রা ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস

Spread the love

নিজস্ব প্রতিনিধি:

তীব্র শীত আর কুয়াশার দাপটে কাঁপছে উপকূলীয় জেলা সাতক্ষীরা। ঘন কুয়াশার কারণে শীতের তীব্রতা দিন দিন বেড়েই চলেছে।
সোমবার (৫ জানুয়ারি) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

সাতক্ষীরা সদরের কদমতলা এলাকার খেটে খাওয়া কয়েকজন মানুষ জানান, ঘন কুয়াশার কারণে শীত আরও বেশি অনুভূত হচ্ছে। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না সাধারণ মানুষ। তীব্র শীতের প্রভাবে জনজীবনে একপ্রকার স্থবিরতা নেমে এসেছে।

সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষজন। জীবিকার তাগিদে শীত উপেক্ষা করেই তাদের বাইরে বের হতে হচ্ছে, যা তাদের জন্য হয়ে উঠেছে চরম কষ্টের।

সাতক্ষীরা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, সোমবার সাতক্ষীরায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তবে বাতাসে আদ্রতা ছিল ৯৭ শতাংশ। তিনি আরও জানান, আগামী কয়েকদিন শীত ও তীব্র কুয়াশার কারণে ঠান্ডার অনুভূতি আরও বেশি থাকবে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে ‘ঈদ আনন্দ ভাগাভাগি’

Spread the loveমো. মোকাররাম বিল্লাহ ইমন:সামর্থ্য থাকতে ভিক্ষা নয়, চেষ্টা দ্বারা জীবন পাল্টাই”—এই প্রতিপাদ্যকে সামনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com