Breaking News

তালার  তাজমুল হোসাইন এর কনস্টেবল থেকে এএসআই পদে পদোন্নতি 

Spread the love
জহর হাসান সাগর:
সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামের সন্তান মোঃ তাজমুল হোসাইন কনস্টেবল থেকে এএসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি লাভ করেছেন। ( ৩১ ডিসেম্বর)  দুপুর ২টা সময় যশোর জেলার পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাকে এএসআই (নিরস্ত্র) পদে পদোন্নতির র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম (সেবা)। র‌্যাংক ব্যাজ পরিধান শেষে সম্মানিত পুলিশ সুপার সদ্য পদোন্নতি প্রাপ্ত এএসআই মোঃ তাজমুল হোসাইনকে আন্তরিক অভিনন্দন জানান। এ সময় তিনি এএসআই (নিরস্ত্র) কর্মকর্তাদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল “ক”) জনাব আহসান হাবীবসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
মোঃ তাজমুল হোসাইনের এ পদোন্নতিতে তাঁর পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। তাঁরা তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ ও পেশাগত সাফল্য কামনা করেছেন।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় রাসায়নিক দিয়ে পাকানো ৯ হাজার কেজি আম উদ্ধার, পরে ধ্বংস

Spread the love  নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে কেমিক্যাল ও কার্বাইড দিয়ে পাকানো …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com