Breaking News

মনোনয়নপত্র সংগ্রহ করলেন যুবলীগ নেতা তৌফিকুর রহমান

Spread the love

নিউজ ডেস্ক:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৫ (রায়পুরা) আসন থেকে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার তৌফিকুর রহমান। তার পক্ষে ব্যক্তিগত সহকারী (পিএস) সানাউল্লাহ রায়পুরা উপজেলা পরিষদ কার্যালয়ে গিয়ে গতকাল বুধবার (২৪ ডিসেম্বর) সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানার কাছ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন কেন্দ্রীয় নেতার মনোনয়নপত্র সংগ্রহের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এ নিয়ে চলছে আলোচনা ও সমালোচনা।

জানা গেছে, শেখ মুজিবুর রহমানের সৎ বোন আমেনা বেগম এবং শহীদ আবদুর রব সেরনিয়াবাতের নাতি ব্যারিস্টার তৌফিকুর রহমান।

এ বিষয়ে বিস্তারিত জানতে তৌফিকুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও যোগাযোগ সম্ভব হয়নি।

তৌফিকুর রহমানকে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী মনোনয়নপত্র দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা। তিনি জানান, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

About dainiksatkhira24

Check Also

সুন্দরবনে মধুসংগ্রহকালে ঝড়ের কবলে পড়ে ভারতে ঢুকে পড়া ৪ মৌয়াল উদ্ধার

Spread the love রঘুনাথ খাঁ: সুন্দরবনে মধু সংগ্রহকালে ঝড়ের কবলে পড়ে দিক হারিয়ে ভারতে ঢুকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com