Breaking News

সাতক্ষীরায় বিজিবির অভিযানে সাড়ে চার লক্ষ টাকার চোরাচালানী মালামাল জব্দ

Spread the love

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় সাড়ে চার লক্ষ টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার দিনভর জেলার বাঁকাল চেকপোষ্ট, বৈকারী, কুশখালী, মাদরা, ও কাকডাঙ্গা বিওপি এর দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় সাড়ে চার লক্ষ টাকার ঔষধ, শাড়ি, অলিভ ওয়েল তেল ও তালমিছরী আটক করা হয়।বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান,সাতক্ষীরা-৩৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক । তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাঁকাল চেকপোষ্টে এর বিশেষ আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন আলিপুর হাটখোলা এলাকায় তল্লাশি করে ১২,৯৫০/-টাকা মূল্যের ভারতীয় শাড়ি, অলিভ ওয়েল তেল আটক করা হয় । এছাড়া বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-৭/২০ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন বলদঘাটা নামক স্থান হতে ৩৫,০০০/-টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। কুশখালি বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১২/২ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন শ্বশানঘাট নামক স্থান হতে ৯,২০০/-টাকা মূল্যের ভারতীয় শাড়ি, শার্টের পিস,তালমিছরী আটক করে। মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৩/৩ এস এর ১২ আরবি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন দক্ষিণ চান্দা পোস্ট আম বাগান নামক স্থান হতে ১,৪০,০০০/-টাকা মূল্যের ঔষধ আটক করা হয় ।এছাড়াও, কাকডাঙ্গা বিওপির পৃথক দুইট বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৩/৩ এস এর ৪ ও ৫ আরবি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেলের অভ্যন্তরে কলারোয়া থানাধীন গেড়াখালি ও কেরাগাছি নামক স্থান হতে ২,৪৬,০০০/- টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও ঔষধ আটক করা হয়।

তিনি আরো জানান, আটককৃত চার লক্ষ তেতাল্লিশ হাজার একশত পঞ্চাশ টাকা।উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com