
ফারুক সাগর : সাতক্ষীরার তালা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার নামাজ শেষে উপজেলার বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া করা হয়।এদিকে বিকেলে তালা সদর ইউনিয়নের শাহাপুর ঈদগাহ মাঠে মহিলাদের উদ্যোগে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, তালা সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক আব্দুর আলিম, ইউনিয়ন যুবদলের সভাপতি আহম্মাদ আলী, তালা উপজেলা মহিলা দলের আহ্বায়ক মেহেরুন্নেছা মিনি প্রমুখ।অপরদিকে মাগুরা আইডিয়াল মহিলা কলেজে মাগুরা ইউনিয়ন বিএনপি’র আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।মাগুরা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহীউদ্দীন গাজী শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,মাগুরা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণালকান্তি রায়।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,মাগুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শইদুল শেখ,যুবদলের তালা উপজেলার যুগ্ম আহ্বায়ক আসাদুল শেখ,মাগুরা যুবদলের সদস্য সরজিৎ সরকার,মাগুরা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহাগ মোড়ল, মাগুরা ইউনিয়ন সেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক রিপন খান,বালিয়াদহ ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল শেখ,সাংগঠনিক সম্পাদক আলাম পাড়,শাহীনুর সরদার প্রমুখ।
দোয়া অনুষ্ঠানে গণতন্ত্রের আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘ আয়ু কামনা করা হয়। উন্নত চিকিংসার জন্য তাকে লন্ডনে নেওয়ার প্রস্ততি চলছে। মহান আল্লাহ্ পাক যেন তাকে দেশ পরিচালনা করার সুযোগ দেন।
তালা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম বলেন,”অন্তবর্তীকালীন সরকারের নির্দেশনার আলোকে এবং উপজেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে উপজেলার সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।এছাড়া বিএনপি, যুবদল, মহিলা দল ও অঙ্গ সহযোগী দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
