Breaking News

হিন্দুধর্মাবলম্বীদের আমরা সংখ্যালঘু বলতে চাই না-অধ্যক্ষ ইজ্জত উল্লাহ

Spread the love

পাটকেলঘাটা প্রতিনিধি: সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাজলুম জননেতা অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ বলেছেন, “হিন্দুধর্মাবলম্বীদের আমরা সংখ্যালঘু বলতে চাই না। জন্মসূত্রে আমরা সবাই এদেশের নাগরিক—সবার সমান অধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব।

বুধবার বিকাল ৫টায় পাটকেলঘাটার থানার খলিষখালি ইউনিয়নে হিন্দুধর্মাবলম্বীদের নিয়ে আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন।খলিষখালি ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মাস্টার শহিদুল্লাহর সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি আহসান হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর তালা উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা মাসুম বিল্লাহ,জেলা জামায়ত নেতা ও খলিষখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল করিম মনু , তালা উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টুসহ ইউনিয়ন এবং ওয়ার্ডের নেতৃবৃন্দ।

 

সভায় বক্তারা দেশে সম্প্রীতি, শান্তি ও সমঅধিকার প্রতিষ্ঠায় সকল সম্প্রদায়ের ঐক্যবদ্ধ ভূমিকা প্রয়োজন বলে মন্তব্য করেন।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com