Breaking News

কোরআনের পক্ষের সৎ ও যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করার আহবান মুহাঃ আব্দুল খালেকের

Spread the love

নিজস্ব প্রতিনিধি: জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটোরী ও সাতক্ষীরা জামায়াতের সাবেক আমির সাতক্ষীরা—২( সদর ও দেবহাটা) আসনে দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, নামাজ যেমন ফরজ, দ্বীন কায়েম করা তেমনি ফরজ। স্বাধীনতার ৫৪ বছরে অনেক সরকার দায়িত্ব পালন করছে। কিন্তু কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে পারেনি। এবার ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ। সবগুলো দলের ভোট বাক্স একটি। আপনারা অবশ্যই কোরআনের পক্ষের সৎ ও যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করবেন। মঙ্গলবার পৌরসভার ৭নং ওয়ার্ড ইটাগাছা এলাকায় গণসংযোগকালে জনসাধারণের উদ্দেশ্যে এসব কথা বলেন। তিনি বিভিন্ন শ্রেনীপেশার মানুষের কথা মনোযোগ দিয়ে শুনেন এবং বলেন, আপনাদের ভালোবাসা ও সমর্থন পেয়ে নির্বাচিত হলে আপনাদের পাশে থেকে সর্বাত্নক সহযোগীতা করবো ইনশাআল্লাহ। উপস্থিত নারী—পুরুষদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, ‘জামায়াত ইসলামী সরকার গঠনের দায়িত্ব পেলে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা হবে। ঘুষ ছাড়া সরকারি সকল সেবা পাবেন। সেবার জন্য আমার কাছে যেতে হবে না। ন্যায্য অধিকার ও সেবা নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব ইনশাআল্লাহ।
তিনি সাতক্ষীরা আয়েনউদ্দীন মহিলা আলিম মাদ্রাসা, ইটাগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্থানীয় নূরানি মাদ্রাসা, ইটাগাছা মাদ্রাসা মসজিদের হেফজখানার শিক্ষকদের সাথে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন— জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সহকারী সেক্রেটারী অধ্যাপক ওবায়দুল্লাহ, শহর আমীর জাহিদুল ইসলাম, নায়েবে আমীর ফখরুল হাসান লাভলু, সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজাদুল ইসলাম, ৭নং ওয়ার্ড জামায়াতের আমীর মাওলানা নূরুলহক, সেক্রেটারী আব্দুর রহিমসহ নেতাকর্মীরা।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com