Breaking News

হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৯৪

Spread the love

ডেস্ক রিপোর্ট: হংকংয়ে একটি আবাসিক ভবনে ভয়াবহ আগুনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৪ জনে। এই দুর্ঘটনায় দমকলকর্মীসহ বহু মানুষ প্রাণ হারিয়েছেন এবং অনেকে গুরুতর আহত বা দগ্ধ হয়েছেন। তবে এখন পর্যন্ত প্রায় ২৭৯ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
অবশেষে এই আগুন ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে। হংকংয়ের শীর্ষ নেতা জন লি এক সংবাদ সম্মেলনে জানান, তাই পো এলাকার ওয়াং ফুক কোর্ট কমপ্লেক্সের আটটি ভবনের মধ্যে সাতটির আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে। নিভে যাওয়া ভবনগুলোতে চলছে তল্লাশি এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন।
প্রাথমিক তদন্ত অনুযায়ী, প্রতিটি তলায় লিফটের জানালাগুলো খুব সহজে জ্বলে উঠতে পারে এমন দাহ্য বস্তু দিয়ে ঢাকা ছিল, যে কারণে ব্লকগুলোর ভেতরে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। তদন্ত কর্মকর্তারা আরও ধারণা করছেন, ভবনের বাইরে সংস্কার কাজের জন্য ঘিরে রাখা জাল ও বাঁশের মাচাও আগুন দ্রুত বিস্তারলাভের অন্যতম কারণ।

এই ঘটনায় সংস্কারে সম্পৃক্ত প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি তাদের অফিসে অভিযান চালিয়ে দরপত্রের নথি, কর্মচারীদের তালিকা, ১৪টি কম্পিউটার এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

জন লি জানিয়েছেন, বৃহস্পতিবার ভোরে ২৭৯ জনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নিখোঁজ ব্যক্তিদের বা ধ্বংসপ্রাপ্ত ভবনের ভেতরে এখনও কতজন আছেন, সে সম্পর্কে কর্তৃপক্ষ কোনো আপডেট দেয়নি। ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের জরুরি আবাসনের জন্য ৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, যেখানে শত শত মানুষ আশ্রয় নিয়েছেন। প্রয়োজনে আরও আশ্রয়কেন্দ্র খোলার প্রস্তুতি রয়েছে।

এদিকে, আগুনে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সহায়তায় সরকার ৩৮ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলারের একটি তহবিল গঠন করার কথা জানিয়েছে। গৃহহারাদের জন্য খোলা আশ্রয়কেন্দ্রের পাশে হংকংবাসী সহায়তা কার্যক্রম শুরু করেছে, যেখানে পোশাক, কম্বল, জুতা, খাদ্যসামগ্রীসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য দেওয়া হচ্ছে।

গত ৭৭ বছরে হংকংয়ে এটি সবচেয়ে ভয়াবহ আগুনের ঘটনা। এর আগে ১৯৪৮ সালে একটি গুদামে লাগা আগুনে ১৭৬ জন মারা গিয়েছিলেন।

About dainiksatkhira24

Check Also

পাকিস্তান সফর বাতিল, টেলিফোনেই চলছে শান্তি আলোচনা: ট্রাম্প

Spread the love আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান সফর আকস্মিকভাবে বাতিল করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com