
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা -৩ আসনের বিএনপি মনোনিত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন বলেছেন , নির্বাচিত হতে পারলে প্রথমেই বাঁশদাহ মানুষের জন্য কাকশিয়ালি নদী খনন করা হবে, এরপর বিষ্ণুপুর থেকে উজিরপুর যাওয়ার জন্য কাকশিয়াল নদীর উপরে ব্রিজ নির্মাণ করা হবে । এছাড়া এলাকার পানির সংকট দূর করতে সুপিয় পানির জন্য পানির প্লান্ট তৈরি করা হবে । রোববার(২৩ নভেম্বর) বিকালে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুরের বাঁশদাহ ফুটবল মাঠে সনাতন ধর্মাবলম্বীদের সাথে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে একথা গুলো বলেন তিনি ।তিনি আরো বলেন, প্রাকৃতিক দূর্যোগে কালীন সময়ে নিরাপদ আশ্রয়ের জন্য সাইক্লোন সেন্টার নির্মাণ করা হবে। এলাকার দরিদ্র মানুষের জন্য ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ কারা হবে । এছাড়া দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সবকটি পিচের রাস্তা করা হবে । স্থানীয় বিএনপির আয়োজনে
দক্ষিণ শ্রীপুর প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক অজয় সরকারের সভাপতিত্বে ও কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো: রোকনুজ্জামানের সঞ্চালনায় উঠান বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম, সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু। আরো বক্তব্য রাখেন , সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান (বাপ্পী) দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার আলী সাপুই, সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাড়, হাফিজুর রহমান হুকুম, প্রমুখ। এসময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সনাতন ধর্মালম্বী সহ বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
