সাতক্ষীরা-৩ আসনে ডা. শহিদুল আলমের মনোনয়নের দাবিতে বিক্ষোভ

Spread the love

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা-৩ (আশাশুনি–কালিগঞ্জ) আসনে বিএনপি’র কেন্দ্রীয় সদস্য অধ্যাপক ডা. মো. শহিদুল আলমের দলীয় মনোনয়ন দাবিতে ষষ্ঠ দিনের মত টানা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তাঁর সমর্থক ও এলাকাবাসী।
রোববার (৯ নভেম্বর) বিকাল সাড়ে চারটায় আশাশুনির বুধহাটা বাজার থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কুল্যা বাসস্ট্যান্ড প্রদক্ষিণ শেষে করিম সুপার মার্কেটের সামনে এক বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

মিছিলে অংশগ্রহণকারীরা “ডা. শহিদুল আলমকে মনোনয়ন দিতে হবে”, “জনগণের প্রার্থীকে বঞ্চনা মেনে নেওয়া হবে না” ইত্যাদি স্লোগান দেন। তারা অভিযোগ করেন, সাতক্ষীরা-৩ আসনে দীর্ঘদিন ধরে দল ও জনসেবায় নিবেদিত ডা. শহিদুল আলমের মতো ত্যাগী ও জনপ্রিয় নেতাকে মনোনয়ন না দিয়ে দলের ভেতরে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।

বুধহটা ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ওয়ার্ড বিএনপির সভাপতি
সভাপতি মোঃ শওকত আলী, বুধহাটা ইউনিয়ন ছাত্রদলের সাবেক নেতা ফারুক হোসেন, শফিকুল ইসলাম, আশাশুনি উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুজ্জামান বকুল, বুধহাটা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সরদার রুহুল আমিন যুগ্ম আহোভায়ক এস এম প্রিন্স আহমেদ জর্জ প্রমুখ।
এ সময় বক্তারা বলে বক্তারা বলেন, “আশাশুনি ও কালিগঞ্জের জনগণ ডা. শহিদুল আলমকে চান। তাঁর নেতৃত্বেই বিএনপি এই আসনে পুনরুজ্জীবিত হয়েছে। মনোনয়ন দেওয়া না হলে কর্মীরা হতাশ হবে, তৃণমূল ভেঙে পড়বে।”

বক্তারা অবিলম্বে ডা. মো. শহিদুল আলমকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেন।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

Spread the loveমাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় ৩৫০ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com