
প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় পনেরো লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। রোববার দিনভর জেলার পদ্মশাখরা, ভোমরা, বৈকারী, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা, হিজলদী, সুলতানপুর, চান্দুরিয়া বিওপি এবং ঝাউডাঙ্গা এরাক থেকে এসব মালামাল আটক করা হয় । বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান,সাতক্ষীরা-৩৩ ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক । তিনি জানান,
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পদ্মশাখরা বিওপির এর আভিযানিক দল মেইন পিলার-১/২৩ এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন বেরিবাধ নামক স্থান হতে ৭০,০০০/- ভারতীয় ঔষধ আটক করে। ভোমরা বিওপির এর আভিযানিক দল মেইন পিলার-২/৩ এস হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন ঘোষপাড়া নামক স্থান হতে ২৮,০০০/- ভারতীয় বোরকা আটক করে। বৈকারী বিওপির এর আভিযানিক দল মেইন পিলার-৭/৫০ এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন বৈকারী নামক স্থান হতে ৩৫,০০০/- ভারতীয় ঔষধ আটক করে। তলুইগাছা বিওপির পৃথক দুইটি এর আভিযানিক দল মেইন পিলার-১২/৩ এস হতে বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন চারাবাড়ি বাশবাগান নামক স্থান হতে ৪,৯০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। কাকডাঙ্গা বিওপির পৃথক চারটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩ এস এর ৬ আরবি হতে আনুমানিক ৩০০-৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন ভাদিয়ালী নামক স্থান হতে ২,৬২,৫০০/- টাকা মূল্যের ভারতীয় শাড়ি, বোরকা ও ঔষধ আটক করে। মাদরা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩ এস এর ৭ ও ৮ আরবি হতে আনুমানিক ৩০০-৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন ফুলতলা বাজার ও চান্দা নামক স্থান হতে ২,১০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। হিজলদী বিওপি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৪ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন শিশু তলা আম বাগান নামক স্থান হতে ১,৪০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। সুলতানপুর বিওপি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৬/৬ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন আমবাগান নামক স্থান হতে ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। চান্দুরিয়া বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৭/৩ এস হতে আনুমানিক ৩০০-৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন গোয়ালপাড়া নামক স্থান হতে ১,০০,০০০/- টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও ঔষধ আটক করে। ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের বিশেষ আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন তুজুলপুর নামক স্থান হতে ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। এছাড়াও, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের বিশেষ আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন গোবিন্দকাঠী নামক স্থান হতে ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করা হয়।
তিনি আরো জানান, আটককৃত মালামালের মূল্য চৌদ্দ লক্ষ পঁচাত্তর হাজার পাঁচশত টাকা।দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
