Breaking News

তালায় তারুণ্যের সমাবেশের প্রস্তুতিমূলক সভা

Spread the love
ফারুক সাগর : সাতক্ষীরার তালা উপজেলায় যুবদল,সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের তারুণ্যের সমাবেশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) উপজেলার মাগুরা ইউনিয়নের মাগুরা আইডিয়াল মহিলা কলেজে এ সভা অনুষ্ঠিত হয়।
তালা উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ও মাগুরা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো: গাজী
শাহীনউদ্দীন শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আসাদুল শেখ আসাদ।
প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণালকান্তি রায়। প্রধান বক্তা ছিলেন,উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান।
বিশেষ অতিথি ছিলেন,তালা উপজেলা কৃষক দলের সদস্য সচিব শেখ যামির হোসেন।
সভায় আরও উপস্থিত ছিলেন,মাগুরা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আমিনুল ইসলাম,সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম,মাগুরা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সরজিৎ সরকার,মাগুরা ইউনিয়ন মহিলা দলের সভাপতি নীলিমা আক্তার,উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল কালাম আজাদ,উপজেলা ছাত্র দলের সদস্য সচিব এস কে ফারুক,মাগুরা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহাগ মোড়ল,সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রিপন খান,জব্বার শেখ,আশরাফুল ইসলাম,শাহিনুর রহমান প্রমুখ।
এসময় বক্তারা বলেন,আগামী জাতীয় নির্বাচনে প্রতিটি ওয়ার্ডে তারুণ্য সমাবেশকে সফল করে সক্রিয় ভূমিকা রাখতে হবে। সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব আমাদের নেতা। তিনি মনোনয়ন পেলে এমপি হবেন। তার হাতকে শক্তিশালী করতে আমাদের কঠোর পরিশ্রম করতে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সহযোগী সংগঠন একত্রে কাজ করলে তবেই বিজয় সুনিশ্চিত। সেই লক্ষ্যে নেতা কর্মী সকলে কাঁধে কাঁধ মিলিয়ে দলের নির্দেশ পালন করে তালা-কলারোয়ার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।

About dainiksatkhira24

Check Also

একই পরিবারের চারজনের মৃত্যু: তালায় আর্সেনিকের ভয়াবহ থাবা

Spread the loveজহর হাসান সাগর: সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি গ্রামে আর্সেনিক দূষণ ভয়াবহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com