তিন লিগে একদিনে নাম লেখালেন সাকিব

Spread the love

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বেশ ব্যস্ত সময় পার করছেন। কানাডা সুপার সিক্সটি টুর্নামেন্টের রেশ না কাটতেই আরও তিনটি ফ্র্যাঞ্চাইজি লিগে নাম লিখিয়েছেন এই অলরাউন্ডার।আবুধাবি টি-১০ লিগে রয়্যাল চ্যাম্পসের হয়ে খেলবেন সাকিব। এই লিগে বাংলা টাইগার্সের হয়েও খেলেছেন তিনি। তবে এবার নতুন দল বেছে নিলেন সাকিব। এই দলে আরও আছেন জেসন রয়, অ্যাঞ্জেলো ম্যাথুসের মতো তারকারা। আগামী ১৮ নভেম্বর থেকে চলবে এই টুর্নামেন্ট।ইনস্টাগ্রাম পোস্টে এই খবর নিশ্চিত করেছে রয়্যাল চ্যাম্পস। দলটির পোস্টে লেখা হয়েছে, ‘গ্লোবাল লিজেন্ড অ্যালার্ট! সাকিব আল হাসান এখন রয়্যাল চ্যাম্পস পরিবারে যোগ দিয়েছেন। একজন সত্যিকারের অলরাউন্ডার, ম্যাচ উইনার, এখন তিনি টি–টেন লিগের সদস্য।একইদিনে গ্লোবাল ক্রিকেট লিগ ইউএসএ-তে খেলা নিশ্চিত করেছেন সাকিব। ছয় দলের টুর্নামেন্টে হিউস্টন রাইডার্সের হয়ে খেলবেন এই তারকা। সাকিব ছাড়াও মোহাম্মদ আমির, আন্দ্রে ফ্লেচার, ইমাদ ওয়াসিম, মার্টিন গাপটিল, ইমরান তাহিরদের মতো তারকারা খেলবেন এই লিগে। যুক্তরাষ্ট্রের হিউস্টনে আগামী ২৪ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত চলবে এই লিগ।

এছাড়াও ভারতের শ্রীনগরে ইন্ডিয়ান হেভেন প্রিমিয়ার লিগে খেলবেন সাকিব। এক ভিডিও বার্তায় সাকিব নিজেই জানিয়েছেন, ইন্ডিয়ান হেভেন প্রিমিয়ার লিগে খেলবেন তিনি। আগামী ২৫ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত শ্রীনগরের বকশী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। এই লিগে খেলবন অজি তারকা শন মার্শ, ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিস গেইলের মতো ক্রিকেটাররা।

জাতীয় দলে না থাকায় বিশ্বের বিভিন্ন লিগে খেলে বেড়াচ্ছেন সাকিব। পিএসএল, জিএসএলের পর খেলেছেন সিপিএলে। মাঝে খেলেছেন ক্যারিবীয়ান লিগ ও যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেট। সর্বশেষ কানাডায় খেলেছেন কানাডা সুপার সিক্সটিতে।

About dainiksatkhira24

Check Also

ইতিহাস গড়লেন কাভান সুলিভান

Spread the loveডেস্ক রিপোর্ট: দারুণ ছন্দে রয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ফুটবলার কাভান সুলিভান। ২০২৪ সালে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com