
নিউজ ডেস্ক:
ঢাকাসহ বাংলাদেশে ভারতের সব কূটনৈতিক মিশনে নতুন প্রধানদের নিয়োগ দেওয়া হচ্ছে। ঢাকায় বর্তমানে দায়িত্বরত ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মার তিন বছরের মেয়াদ শেষ হয়েছে। তার উত্তরসূরীর নাম প্রাথমিকভাবে চূড়ান্ত হলেও বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে পাঠানো হবে কিছু দিনের মধ্যে।
এছাড়া, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেটে ভারতের চারটি সহকারী হাই কমিশনের প্রধানদেরও পরিবর্তন করা হচ্ছে। বর্তমানে চট্টগ্রামে ড. রাজীব রঞ্জন, রাজশাহীতে মনোজ কুমার, খুলনায় শিবজী তিওয়ারি এবং সিলেটে চন্দ্র শেখর দায়িত্বে আছেন। তাঁদের মধ্যে কেউ মেয়াদ পূর্ণ করেছেন, কেউ অবসর নিচ্ছেন। নতুন নিয়োগপ্রাপ্তদের নামের তালিকা বাংলাদেশ সরকারের কাছে পাঠানো হয়েছে এবং অনুমোদন মিললেই তাঁরা দায়িত্ব নেবেন।
এই নিয়োগ প্রক্রিয়া নির্বাচনের আগে সম্পন্ন করতে চাচ্ছে ভারত, যাতে প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে হেড অব দ্য মিশন সময়মতো দায়িত্বে থাকেন। দিল্লির একটি সূত্র জানিয়েছেন, এই পদস্থ কর্মকর্তাদের বদল দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন বার্তা পাঠানোর লক্ষ্যেও করা হচ্ছে। তবে, বাংলাদেশের অনুমোদন প্রক্রিয়ায় কিছুটা সময় বেশি লাগতে পারে, কারণ বর্তমানে দুই দেশের সম্পর্ক কিছুটা শীতল।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
