Breaking News

সাতক্ষীরায় আদালতের নির্দেশ অমান্য করে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অন্যের রেকর্ডীয় সম্পত্তি জবর দখলের অভিযোগ

Spread the love

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরায় আদালতের নির্দেশ অমান্য করে অন্যের রেকর্ডীয় সম্পত্তি জবর দখলের অভিযোগ উঠেছে পুলিশ পরিদর্শক নজরুল ইসলামের বিরুদ্ধে। এঘটনার প্রতিকার চেয়ে মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করেছেন সাতক্ষীরা শহরের ইটাগাছা গ্রামের আব্দুস সোবহান ঢালীর পুত্র আজিজুল ইসলাম।
লিখিত বক্তব্যে তিনি বলেন, পলাশপোল মৌজায় ২০১৬ সালে ৬৬২৮ নং রেজিষ্ট্রি কোবলা দলিল মূলে ক্রয় করে ভোগ দখল করে আসছি। একই মালিকের নিকট থেকে জমি ক্রয় করেন বাংলাদেশ পুলিশে কর্মরত শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নের ইসহাক আলী মোড়লের পুত্র নজরুল ইসলাম। সম্প্রতি তিনি নিজ জেলায় পিআরএল এসে সাতক্ষীরা পুলিশ লাইনে যোগদানের পর থেকে নিজের জমির সীমানার বাইরে আমার সম্পত্তির কিছু অংশ ছাড়াও অন্যান্য ব্যক্তিদেরও কিছু জমি দখল করে ভবন নির্মান শুরু করেন। এতে বাধা দিতে গেলে তিনি পুলিশের প্রভাব খাটিয়ে আমাদের মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানিসহ খুন জখমের হুমকি ধামকি প্রদর্শন করেন। এঘটনায় আমি বাদী হয়ে সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করলে আদালত সেখানে নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু তিনি নিজে পুলিশ কর্মকর্তা দাবি করে আইন আদালতের কোন তোয়াক্কা না করে নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন। গত ৭/৯/২৫ তারিখে প্রকাশ্যে আমার স্ত্রীকে খুন জখমের হুমকি প্রদান করেন। এনিয়ে সাতক্ষীরা সদর থানায় একটি সাধারন ডায়েরিও করেছি। যার নং-৪৯৭। তিনি অভিযোগ করে বলেন, বেপরোয়া পুলিশ পরিদর্শক নজরুল কোন আইনই মানতে চান না। উপায়ন্তর না পেয়ে সাতক্ষীরা পুলিশের কাছের লিখিত অভিযোগ দায়ের করেছি। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ সুপারের মাধ্যমে কিছু শর্ত সাপেক্ষে মিমাংসা হয়। কিন্তু কিছু দিন যেতে না যেতেই আবারো ওই পুলিশ কর্মকতা নজরুল পূর্বের ন্যায় বেপরোয়া হয়ে আমার সম্পত্তি জবর দখল শুরু করেছেন। আমি অসহায় ও নিরিহ প্রকৃতির হওয়ায় ওই পুলিশ কর্মকর্তা নজরুল আমাকে হুমকি ধামকি প্রদর্শন করে দমিয়ে রাখতে চায়। সংবাদ সম্মেলেন থেকে তিনি এসময় ওই পুলিশ কর্মকর্তা নজরুল ইসলামের কবল থেকে তার রেকর্ডীয় সম্পত্তি রক্ষা এবং নিজেদের নিরাপত্তার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।
তবে, এ ব্যাপারে পুলিশ পরিদর্শক নজরুল ইসলাম তিনি তার নিজের জায়গায় ভবন নির্মান করছেন দাবী করে বলেন, আজিজুল ইসলাম তার বিরুদ্ধে যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com