সাতক্ষীরায় মানবাধিকার লঙ্ঘন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Spread the love

নিজস্ব প্রতিনিধি ঃ ফ্যাসিবাদী আওয়ামী দুঃশাসনে সাতক্ষীরা জেলা মানবাধিকার লঙ্ঘন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ইমলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার আয়োজনে সোমবার সকালে শহরের মুন্সিপাড়াস্থ জেলা জামায়াত অফিসের কাজী শামসুর রহমান মিলনায়তনে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়।
শহর ছাত্র শিবিরের সভাপতি আল মামুনের সভাপতিত্বে ও সেক্রেটারী মেহেদী হাসানের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শিবিরের কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ সিফাত উল আলম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা শহর ছাত্র শিবিরের সাবেক সভাপতি এড. আবু তালেব, মোঃ আব্দুল গফুর ও মোঃ আনিসুর রহমান।নির্যাতিত পরিবার ও শহীদ পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন, শহীদ আবু হানিফ ছোটনের পিতা মোঃ শহর আলী, সাবেক কলেজ কার্যক্রম সম্পাদক আমিনুর রহমান এবং স্পোর্টস সম্পাদক মোঃ আল আমিন।সেমিনারে বিগত ১৬ বছরে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের উপর নির্যাতন, হামলা, হত্যা, গুম, মিথ্যা মামলা ও মানবাধিকার লঙ্ঘনের চিত্র তুলে ধরে বক্তারা বলেন, বিগত আওয়ামী দুঃশাসনে দেশ একটি ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত হয়েছিল। মত প্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক অধিকার ও মানবিক মর্যাদা চরমভাবে লঙ্ঘিত হয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে বাংলাদেশ জামায়াত ইসলামী ও ছাত্রশিবিরের শত শত নেতা-কর্মী নির্যাতনের শিকার হয়েছেন, অনেকেই শহীদ হয়েছেন, কেউ কেউ আজো নিখোঁজ রয়েছেন। রাতের অন্ধকারে তাদেরকে চোঁখ বেধে বাড়ি থেকে তুলে নিয়ে ক্রসফায়ার, গুম, খুন, হত্যা ও পঙ্গু করা হয়েছে। বক্তারা এসময় বর্তমান অন্তবর্তীকালীন সরকারের কাছে প্রত্যেক মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িতদের শাস্তি ও সুষ্ঠ তদন্তসহ বিগত আমলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা এবং বাংলাদেশের পুলিশ ব্যবস্থাকে সংস্কার করার দাবী জানান। একই সাথে পুলিশ যেন কোন দলীয় ক্যাডারের ভূমিকায় অবতীর্ণ না হয় সে দাবিও উত্থাপন করেন তারা। সেমিনারে আরও বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা আমিনুর রহমান, আল আমিন, শহর শাখার অফিস সম্পাদক মোঃ নুরুন্নবী,অর্থ সম্পাদক মোঃ আরিফ বিল্লাহ, সাহিত্য সম্পাদক আবু সালেহ সাদ্দাম, এইচআরডি সম্পাদক আল রাজীব, প্রকাশনা সম্পাদক হাফেজ আনিসুর রহমান, গবেষণা সম্পাদক মোঃ আফজাল হোসেন, তথ্য ও মিডিয়া সম্পাদক মুহা. মাসুদ রানা, তথ্যপ্রযুক্তি ও প্রচার সম্পাদক হাফেজ ওয়ালীউল্লাহ প্রমুখ।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com