Breaking News

তালায় কৃষকদের নিয়ে ফিল্ড টেকনোলজি অরিয়েন্টেশন অনুষ্ঠিত

Spread the love

তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ১২ নং খলিল নগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে কৃষকদের নিয়ে ফিল্ড টেকনোলজি অরেন্টেশন অনুষ্ঠিত হয়েছে ।(১৮ আগস্ট )মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা কৃষি অফিসার হাজেরা খাতুন এর সভাপতিত্বে,কৃষি সম্প্রসারণ অফিসার জি এম শাওনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম উপ-পরিচালক,খামারবাড়ি,সাতক্ষীরা।এ সময় উপস্থিত কৃষক কৃষাণীর মাঝে ব্রি ধান ১০৬ রোপা আউশ জাত পরিচিতি,জাতের বৈশিষ্ট্য, এ জাতের বিশেষ প্রয়োজনীয়তা, জীবনকাল, ফলন, চাষাবাদ পদ্ধতি, সার ব্যবস্থাপনা, রোগ বালাই ও পোকামাকড় দমন, আগাছা দমন, সেচ ব্যবস্থাপনা,ও সর্বশেষ ফসল কাটা সম্পর্কেই কৃষক কৃষাণীদের মাঝে বিস্তারিত আলোকপাত করেন।

About dainiksatkhira24

Check Also

একই পরিবারের চারজনের মৃত্যু: তালায় আর্সেনিকের ভয়াবহ থাবা

Spread the loveজহর হাসান সাগর: সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি গ্রামে আর্সেনিক দূষণ ভয়াবহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com