
নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরার কলারোয়ার কেঁড়াগাছী ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন বিএনপির আয়োজনে বৃহস্পতিবার বিকালে হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।এতে ভার্সুয়ালী প্রধান অতিথির বক্তব্য দেন, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা কলারোয়ার সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। তিনি এসময় বলেন, দেশের মানুষ জোট বেঁধেছে আগামী সংসদ নির্বাচনে তারা বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। তিনি আরো বলেন, বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে এই সীমান্ত অঞ্চলের মানুষের প্রতিনিয়ত গ্রেপ্তার আতংকে র্যাব ও পুলিশের ভয়ে থাকতে হতো। সে ভয় আর এ অঞ্চলের সাধারন মানুষ পাবেনা। বিএনপি ক্ষমতায় এলে অন্যায় ভাবে কাউকে আর রাতের আঁধারে বাড়ি থেকে উঠিয়ে আনতে দেয়া হবেনা। আপনারা নিশ্চিন্তে বাড়িতে ঘুমাতে পারবেন।
সম্মেলনে কেঁড়াগাছী ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মুজিবুর রহমানের সভাপতিত্বে ও সাবেক ইউপি সদস্য তৌহিদুজ্জামানের সঞ্চালনয় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, কলারোয়া উপজেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, মোঃ আশরাফ হোসেন, বিএনপি নেতা আশরাফুজ্জামান মন্টু, প্রভাষক সালাউদ্দিন পারভেজ, কৃষক দল নেতা মাস্টার মনিরুজ্জামান মনি প্রমূখ।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
