Breaking News

কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নে বিএনপির ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত

Spread the love

কামরুল হাসান: কলারোয়া উপজেলার ৫নং কেঁড়াগাছি ইউনিয়নে বিএনপির ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫) বিকেলে হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মাঠে কেঁড়াগাছি ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনে কেঁড়াগাছি ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক ও তালা কলারোয়ার সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি হাবিব বলেন, জনগণ হাসিনার দুঃশাসনকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। সকলে ঐক্যবদ্ধ হয়ে দলকে সুসংগঠিত করতে হবে। আমাদের সংঘবদ্ধভাবে জিয়াউর রহমানের আদর্শ আর খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দলকে এগিয়ে নিতে হবে।ধানের শীষে ভোট প্রার্থনা করে তিনি বলেন- ঐক্যবদ্ধ, একতা, শৃঙ্খলা সম্মিলিত প্রচেষ্টা ও সবাই কাঁধে কাঁধ মিলিয়ে তারেক রহমানের জন্য ভোট চাইতে হবে। আগামি দিনে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন আর আমরা দু’শোর অধিক সিট নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবো ইনশাল্লাহ। এজন্য সবাই মিলেমিশে ঐক্যবদ্ধ থাকতে হবে।সাবেক ইউপি সদস্য তৌহিদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক কলারোয়ার দায়িত্বপ্রাপ্ত টিম প্রধান আবুল হাসান হাদী।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরও বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন ও শেখ আব্দুল কাদের বাচ্চু, বিএনপি নেতা আশরাফুজ্জামান মন্টু, প্রভাষক সালাউদ্দিন পারভেজ, উপজেলা কৃষক দলের আহবায়ক নেতা মাস্টার মনিরুজ্জামান মনি, উপজেলা তাঁতি দলের দলের আহবায়ক আ.জলিলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

About dainiksatkhira24

Check Also

কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

Spread the loveকামরুল হাসান: দফায় দফায় জিডি করেও নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না কলারোয়ার কেরালকাতা গ্রামের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com