
নিজস্ব প্রতিনিধিঃ চোরাচালান বিরোধী অভিযানে সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত থেকে ৩০ বোতল ভারতীয় মদ এবং ২ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ দশ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।বৃহস্পতিবার দিনভর জেলার ঝাউডাঙ্গা ক্যাম্প, মাদরা, কালিয়ানী, চান্দুরিয়া, ঘোনা, কাকডাঙ্গা, পদ্মশাখরা, সুলতানপুর এবং ভোমরা এলাকা থেকে এসব মালামাল আটককরা হয়।তবে এসময় কাউকে আটক করতে সক্ষম হয়নি বলে জানিয়েছে বিজিবি।বিকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য জানান সাতক্ষীরা- ৩৩ ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে.কর্নেল আশরাফুল হক।তিনি জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদরা থেকে ৩০ বোতল ভারতীয় মদ এবং ভোমরা থেকে ২ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক করা হয়।এছাড়া ঝাউডাঙ্গা থেকে ৩৫হাজার টাকার ভারতীয় শাড়ি, কালিয়ানী থেকে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ,
চান্দুরিয়া থেকে ২ লক্ষ ৪৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ,ঘোনা থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ,কাকডাঙ্গা থেকে ১লক্ষ ৫০হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ,পদ্মশাখরা থেকে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ,সুলতানপুর থেকে ১লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ,তলুইগাছা থেকে ১লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ,ভোমরা থেকে ১লক্ষ ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করা হয়।
তিনি আরো জানান, আটককৃত মালামালের মূল্য দশ লক্ষ আটশত টাকা।উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ষ্টোরে জমা হয়েছে।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
