Breaking News

আশাশুনির বড়দল ইউনিয়নে আওয়ামী লীগের দোসর আব্দুল মজিদকে বিএনপির সভাপতি করার প্রতিবাদে মানববন্ধন

Spread the love

আসাদুজ্জামান ঃ সাতক্ষীরার আশাশুনির বড়দল ইউনিয়নে আওয়ামী লীগের দোসর ও চিহ্নিত চোর আব্দুল মজিদকে ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি করার প্রতিবাদে এবং যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম শরিফ ও উপজেলা বিএনপির সদস্য রবিউল ইসলামের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে বড়দল ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামের ধর্মতলা মোড়ে স্থানীয় গ্রামবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার বিএনপি নেতা রবিউল ইসলাম, স্থানীয় বাসিন্দা আব্দুল গফুর গাজী, পাপিয়া খাতুন, আবু হাসান, নবাব আলী প্রমুখ।
বক্তারা বলেন, বড়দল ইউনিয়ন বিএনপির আহবায়ক আজহারুল ইসলাম মন্টুর হস্তক্ষেপে এলাকার চিহ্নিত চোর ও আওয়ামী লীগের দোসর আব্দুল মজিদকে ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি করা হয়েছে। বিগত উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মোস্তাকিমকে আমরা ভোট না দেওয়ায় এই চোর মজিদের নেতৃত্বে আমাদের ঘরবাড়ি ভেঙে এলাকা ছাড়া করা হয়েছিল। অথচ অবৈধ অর্থের বিনিময়ে তাকেই ওয়ার্ড সভাপতির পদ দেয়া হয়েছে। পদ পেয়েই সে গত ১১ আগষ্ট তার দলবল নিয়ে পার্শ্ববর্তী আব্দুল গফুরের জমি দখল করতে যায়। জমির মালিকদের ধাওয়ায় তাঁরা এসময় পালিয়ে যায়। এরপর মন্টু তার চাঁদাবাজির অন্যতম হাতিয়ার নুরুল ইসলামকে দিয়ে যুবদল নেতা শরিফুল ইসলাম ও বিএনপি নেতা রবিউল ইসলামকে জড়িয়ে উপজেলা ও জেলা বিএনপির নেতৃবৃন্দের কাছে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করায়। অথচ এই নুরুল ইসলাম একজন মাদকসেবী। বক্তারা আরো বলেন, গত ৫ আগষ্ট পরবর্তী সময়ে মন্টুর ইন্ধনে মুক্তিযোদ্ধার বাড়িসহ বিভিন্ন বাড়িতে অগ্নিসংযোগ এবং বিভিন্ন মালামাল লুটপাট করা হয়। মন্টু বড়দল বিএনপির জন্য ক্ষতিকর, তাই তার হস্তক্ষেপে করা কমিটি বাতিল করে নতুন সার্চ কমিটির মাধ্যমে প্রকৃত ত্যাগী নেতাকর্মীদের নিয়ে কমিটি গঠন এবং মন্টুসহ দলের ভাবমূর্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। বক্তব্য শেষে তিন শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে মন্টু ও নুরুল ইসলামের বিরুদ্ধে ঝাটা মিছিল অনুষ্ঠিত হয়।

 

 

About dainiksatkhira24

Check Also

আশাশুনিতে ইএসডিও’র মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক

Spread the love জি এম মুজিবুর রহমান: সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার আশাশুনি উপজেলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com