Breaking News

সাতক্ষীরায় বিজিবির অভিযানে মাদকসহ ১০ লক্ষা টাকা মূল্যের চোরাচালানী পণ্য জব্দ

Spread the love

বিশেষ প্রতিনিধি ঃ সাতক্ষীরার সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও ঔষধ বিভিন্ন চোরাচালানী পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার তলুইগাছা, ঘোনা, পদ্মশাখরা, কালিয়ানী, গাজীপুর, কুশখালী, চান্দুড়িয়া, হিজলদি, ঝাউডাঙ্গা, কাকডাঙ্গা ও ব্যাটেলিয়ন সদর বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে মঙ্গলবার এসব মালামাল জব্দ করা হয়। তবে, বিজিবি এসময় কোন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হননি।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল তেতুলবাড়ি নামক স্থান হতে ১৫ বোতল ভারতীয় মদ, ঘোনা বিওপির বিশেষ আভিযানিক দল দাঁতভাঙ্গা মাঠ নামক স্থান হতে ২৮ হাজার টাকার ভারতীয় ঔষধ, পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল পদ্মশাখরা মাঠ নামক স্থান হতে ১ লাখ ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল কালিয়ানী নামক স্থান হতে ২৮ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, গাজীপুর বিওপির বিশেষ আভিযানিক দল অলির ঘের নামক স্থান হতে ৭০ হাজার টাকা মূল্যের এবং কুশখালী বিওপির বিশেষ আভিযানিক দল শ্মশ্বান নামক স্থান হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করে।

এছাড়া, কলারোয়া উপজেলার চান্দুড়িয়া বিওপির বিশেষ আভিযানিক দল কাদপুর নামক স্থান হতে ২০ বোতল ভারতীয় মদ, হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল শিশুতলা নামক স্থান হতে ৩৫ হাজার টাকা মূল্যের, ঝাউডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল হঠাৎগঞ্জ নামক স্থান হতে ৭০ হাজার টাকা মূল্যের ও কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল গেড়াখালী ও কেড়াগাছি নামক স্থান হতে ৪ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ এবং ব্যাটালিয়ন সদরের বিশেষ আভিযানিক দল ভবানীপুর নামক স্থান হতে ৫২ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করে।
জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ১০ লাখ এক হাজার টাকা। তবে, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় তারা তাদের আটক করতে সক্ষম হননি।
বিজিবি সাতক্ষীরাস্থ ৩৩ ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, চোরাকারবারীরা উক্ত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করার সময় তা জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। তিনি আরো জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা রাখা হয়েছে এবং মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি ষ্টোরে জমা রাখা হয়েছে।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com