Breaking News

অবসরে পাঠানো হচ্ছে পুলিশের ৯ পরিদর্শককে

Spread the love

ডেস্ক রিপোর্ট: জনস্বার্থ বিবেচনায় পুলিশের ৯ জন পরিদর্শককে (নিরস্ত্র) অবসরে পাঠানো হচ্ছে। জুলাই আন্দোলনে বিতর্কিত ভূমিকা পালনের কারণে এবং ছাত্র-জনতার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হচ্ছে।রোববার (১০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।ইতোমধ্যে এসব কর্মকর্তাদের ফাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি সই করেছেন। যেকোনো মুহূর্তে প্রজ্ঞাপনে তাদের অবসরের সিদ্ধান্ত জানানো হবে।

অবসরে পাঠানে কর্মকর্তাদের মধ্যে রয়েছে : নৌ-পুলিশে কর্মরত যমুনা সেতু-পূর্ব নৌ ফাঁড়ির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. কামাল হোসেন, সিআইডির মৌলভীবাজারের পুলিশ পরিদর্শক নুরুল ইসলাম, টাঙ্গাইলের মধুপুর সার্কেল অফিসের পুলিশ পরিদর্শক আবু বকর সিদ্দিক, টুরিস্ট পুলিশের মুন্সিগঞ্জ ও পদ্মা সেতু জোনের পরিদর্শক মামুন অর রশিদ, নারায়ণগঞ্জ জেলার রিজার্ভ অফিসের পুলিশ পরিদর্শক এস এম কামরুজ্জামান, সিআইডি নরসিংদির পুলিশ পরিদর্শক আব্দুল কুদ্দুস ফকির, বগুড়ার এপিবিএন ৪ এর পুলিশ পরিদর্শক শিকদার শামীম হোসেন, সিআইডি কন্ট্রোল রুমের পুলিশ পরিদর্শক আব্দুল লতিফ এবং কুলাউড়া রেলওয়ে থানার পুলিশ পরিদর্শক মো. সেলিমুজ্জামান।

About dainiksatkhira24

Check Also

সুন্দরবনে মধুসংগ্রহকালে ঝড়ের কবলে পড়ে ভারতে ঢুকে পড়া ৪ মৌয়াল উদ্ধার

Spread the love রঘুনাথ খাঁ: সুন্দরবনে মধু সংগ্রহকালে ঝড়ের কবলে পড়ে দিক হারিয়ে ভারতে ঢুকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com