Breaking News

ঋণ ও বিল খেলাপিতে সাতক্ষীরা-৪ আসনে বাপ–বেটার মনোনয়ন বাতিল

Spread the love

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরা-৪ (শ্যামনগর) সংসদীয় আসনে নির্বাচন কমিশনের যাচাই-বাছাইয়ে পিতা ও পুত্র—দু’জনেরই মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

জেলা রিটার্নিং অফিসার কার্যালয়ে অনুষ্ঠিত মনোনয়ন যাচাই শেষে জানানো হয়, গণঅধিকার পরিষদের প্রার্থী এইচ এম গোলাম রেজার মনোনয়নপত্র ঋণখেলাপী থাকার কারণে বাতিল করা হয়েছে। একই সঙ্গে তাঁর পুত্র জাতীয় পার্টির প্রার্থী মোঃ আব্দুর রশিদের মনোনয়নপত্র বিল খেলাপী হওয়ায় বাতিল ঘোষণা করা হয়।

রিটার্নিং অফিসার জানান, যাচাই-বাছাইয়ে প্রার্থীদের আর্থিক ও আইনগত যোগ্যতা পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা চাইলে নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে পারবেন।

About dainiksatkhira24

Check Also

গাবুরায় খাবার পানির সংকটে থাকা ৫০ পরিবারে ব্রতীর ‌বিনামূ‌ল্যে ট্যাংক বিতরণ

Spread the loveশ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দুর্যোগপ্রবণ গাবুরায় খাবার পানির সংকট মোকাবিলায় ৫০টি সুবিধাবঞ্চিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com