তালায় খেলা করার সময় পুকুরের পানিতে পড়ে শিশুর মৃত্যু

Spread the love

জহর হাসান সাগর:

সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি গ্রামে পুকুরের পানিতে ডুবে আফিয়া খাতুন (৩) নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১২ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত আফিয়া খলিল নগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের আরিজুল বিশ্বাসের মেয়ে।

স্থানীয় বাসিন্দা ইসরাফিল জানান,বাড়ির পাশে খেলাধুলার সময় পরিবারের অগোচরে পুকুরের পানিতে পড়ে যায় ছোট্ট আফিয়া। পরে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর তাকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাইনউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ ঘটনায় স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

About dainiksatkhira24

Check Also

তালায় রাস্তার জায়গায় পড়েছে মেহগনি গাছ

Spread the loveফারুক সাগর: সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি দাসপাড়া এলাকায় রাস্তার পাশের মেহগনি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com