সিরিজ বাঁচানোর লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ

Spread the love

স্পোর্টস ডেস্ক:

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ বাঁচানোর মিশনে নেমেছে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সফরকারী অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এই ম্যাচের একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। লিটন দাসের পরিবর্তে শামীম পাটোয়ারী এবং তাসকিন আহমেদের জায়গায় হাসান মাহমুদকে নেওয়া হয়েছে।

আগের ম্যাচের ভেন্যু কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামেই হচ্ছে আজকের (শনিবার) খেলা। যা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ৩টায়। এই ম্যাচে লিটন দাসের না থাকার গুঞ্জন আগে থেকেই চলছিল। কারণ তিনি ম্যাচ পূর্ববর্তী অনুশীলনে ছিলেন না। এ ছাড়া বিশ্রাম দেওয়ার সম্ভাবনা ছিল ইনজুরি কাটিয়ে ফেরা তাসকিনকে। দুটোই মিলেছে, উভয় তারকাই নেই বাংলাদেশের একাদশে।

একাদশে দুটি পরিবর্তন এনেছে লঙ্কানরাও। মিলান রত্ননায়েকে এবং এহসান মালিঙ্গার জায়গায় এই ম্যাচে নেওয়া হয়েছে দুনিথ ভেল্লালাগে ও দুষ্মন্ত চামিরাকে। আগের ম্যাচে পেস অলরাউন্ডার মিলান ও পেসার এহসান সেভাবে বলার মতো কিছু করতে পারেননি। উল্টো রান বিলিয়েছেন বেশ। বিপরীতে হাসারাঙ্গা-কামিন্দুরা স্পিন ঘূর্ণিতে গুড়িয়ে দেন বাংলাদেশের ব্যাটিং লাইনআপ।

বাংলাদেশের একাদশ : তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী অনিক, শামীম পাটোয়ারী, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, তানভীর ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কার একাদশ : নিশান মাদুশকা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকশানা, দুষ্মন্ত চামিরা ও আসিথা ফার্নান্দো।

About dainiksatkhira24

Check Also

ভারতের কাছে হেরে রেকর্ড গড়ল পাকিস্তান

Spread the loveডেস্ক রিপোর্ট: ভারত-পাকিস্তানের ম্যাচ নিয়ে যতটা প্রচার ও আলোচনা দেখা যায়, তার ছিটেফোঁটাও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com