এলপিজি ও অটোগ্যাসের দাম কমলো

Spread the love

অনলাইন ডেস্ক:
ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এছাড়া কমেছে অটোগ্যাসের দামও।

সোমবার (২ জুন) নতুন এ মূল্যের ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি), এদিন সন্ধ্যা থেকে কার্যকর হবে।

জুন মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৩১ টাকা থেকে ২৮ টাকা কমে ১ হাজার ৪০৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া প্রতি লিটার অটোগ্যাসের দাম ১ টাকা ২৭ পয়সা কমিয়ে ৬৪ টাকা ৩০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে মে মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১৯ টাকা কমিয়ে ১ হাজার ৪৩১ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া অটোগ্যাসের মূল্য নির্ধারণ করা হয় ৬৫ টাকা ৫৭ পয়সা।

About dainiksatkhira24

Check Also

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

Spread the loveডেস্ক রিপোর্ট: দেশের বাজারে আবারও কমছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ৪ হাজার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com