Breaking News

দিল্লিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি

Spread the love

আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ভারতের রাজধানী দিল্লিতে পৌঁছেছেন। তিনি ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করবেন। খবর বিবিসির।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন যে আরাঘচির আগমন ‘ভারত-ইরান মৈত্রী চুক্তির ৭৫তম বার্ষিকী উপলক্ষ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা ও প্রসারিত করতে একটি সুযোগ তৈরি করেছে।’

ভারত পাকিস্তান এবং পাকিস্তান-শাসিত কাশ্মীরে বেশ কয়েকটি বিমান হামলা চালানোর একদিন আগে আরাঘচি পাকিস্তানে ছিলেন। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে তিনি ওই দেশের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের সঙ্গে বৈঠক করেছেন।

সাম্প্রতিক সংঘর্ষের আগেই তিনি ইরান ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন।

About dainiksatkhira24

Check Also

পাকিস্তান সফর বাতিল, টেলিফোনেই চলছে শান্তি আলোচনা: ট্রাম্প

Spread the love আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান সফর আকস্মিকভাবে বাতিল করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com