দরগাহপুর পরীক্ষা কেন্দ্রে আর্সের ছাত্রীর কমার্সের প্রশ্নে পরীক্ষা নেওয়ার অভিযোগ

Spread the love
জি এম মুজিবুর রহমান:
আশাশুনি উপজেলার দরগাহপুর (এসকেআরএইস কলেজিয়েট স্কুল) এসএসসি পরীক্ষা কেন্দ্রে আর্সের ছাত্রীকে কমার্সের প্রশ্নে পরীক্ষা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
জানাগেছে, কাদাকাটি আইডিয়াল মাধ্যমিক বালিকা বিদ্যালয় হতে খাদিজা পারভিন মাহি নামে এক ছাত্রী এবছর এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। তার রেজিস্ট্রেশন নং ২৩১৩৮৮৪১১৫, রোল নং ২৭২১৮৭। বিভাগ মানবিক। এডমিড কার্ডে মানবিক লেখা থাকলেও সে স্কুলে বাণিজ্য বিভাগে লেখাপড়া ও পরীক্ষা দিয়েছে বলে জানাযায়। এডমিট কার্ডে কি লেখা আছে, সেটি যেমন স্কুলের শিক্ষকরা দেখেননি, তেমনি পরীক্ষার্থী বা তার পরিবারের কেউ দেখেননি। খাদিজা শুরু থেকে বাণিজ্য বিভাগের ছাত্রী হিসাবে পরীক্ষায় অংশ নিয়ে আসছে। রবিবার (১০ মে) তাকে যথারীতি মানবিক গ্রুপের ইতিহাস প্রশ্ন দেয়া হয়। প্রশ্ন পেয়ে সে বাণিজ্য বিভাগের ফিনান্স প্রশ্ন চেয়ে বলে ‘আমি কমার্সের ছাত্রী। কিন্তু কর্তৃপক্ষ এডমিটকার্ডে মানবিক গ্রুপ থাকায় ইতিহাস পরীক্ষা দিতে হবে জানালে প্রস্তুতি না থাকা স্বত্ত্বেও তাকে চরম বিপত্তিতে পড়তে হয়।
এব্যাপারে খাদিজার মা মুক্তা জানান, আমার মেয়ে কমার্সে পড়ালেখা ও স্কুলে পরীক্ষা দিয়েছে। তার এডমিড কার্ডে কি লেখা আমরা দেখতে যায়নি। শিক্ষকরাও কিছু বলেনি বরং বানিজ্য বিভাগে পড়ানো ও পরীক্ষা নিয়েছে। আজকে তাকে প্রস্তুতি ছাড়াই অজানা সাবজেক্টে পরীক্ষা দিতে বাধ্য করা হলো। তিনি বলেন, বালিকা বিদ্যালয়ের হেড স্যার সন্ধ্যায় দেখা করতে বলেছেন, তিনি কি বলেন তারপর সিদ্ধান্ত নেব।
কাদাকাটি আইডিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এখলাছুর রহমান জানান, এমন কোন ঘটনার কথা তার জানানেই।
পরীক্ষা কমিটির সদস্য সিনিঃ শিক্ষক শুভঙ্কর বিশ্বাস জানান, খাদিজার এডমিড কার্ডে মানবিক লেখা থাকলেও সে বাণিজ্য বিভাগে পড়ালেখা ও স্কুলে পরীক্ষা দিয়েছে এবং বাণিজ্য বিষয়ে এসএসসির প্রস্তুতি নিয়েছে বলে জানায়। এটি কেন্দ্র কর্তৃপক্ষের কোন ভুল নয়, বরং স্কৃল কর্তৃপক্ষ ও পরীক্ষার্থীর বিষয়।
কেন্দ্র সচিব জি এম আনোয়ার হোসেন জানান, নিয়ম মোতাবেক সকল পরীক্ষার্থীকে গ্রুপ ওয়ারী প্রশ্নপত্র দেয়া হয়। ১০/১৫ মিনিট পর খাদিজা কমার্সের প্রশ্ন চায়। বিষয়টি বোর্ড প্রতিনিধি, ইউএনও প্রতিনিধিসহ আমরা আলোচনা করে ইতিহাস প্রশ্নে পরীক্ষা দিতে বলি। এখানে আমাদের করনীয় কিছু নেই। ভুলটা কার? এমন প্রস্নের জবাবে তিনি বলেন, এটি আমাদের বা কেন্দ্র কর্তৃপক্ষের কোন ত্রুটি নয়, ভাল-মন্দ কিছু হয়ে থাকলে স্কুল কর্তৃপক্ষ বলতে পারবেন।

About dainiksatkhira24

Check Also

আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ভাঙন আতঙ্কে এলাকাবাসী

Spread the loveজি এম মুজিবুর রহমান : আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com