Breaking News

মহান বিজয় দিবসে সাতক্ষীরা জেলা প্রশাসনের বিনম্র শ্রদ্ধা

Spread the love

নিজস্ব প্রতিনিধি:
আজ ১৬ ডিসেম্বর, ৫৫তম মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য, আত্মত্যাগ ও বীরত্বের গৌরবময় স্মারক এই দিনে মহান মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। বিজয় দিবস আমাদের কাছে কেবল উদযাপনের দিন নয়—এটি স্বাধীনতার ত্যাগ, জাতীয় চেতনা ও বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশের অনন্য ইতিহাসকে স্মরণ করার দিন।

মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৬ টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সকল বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিস আফরোজা আক্তার এবং পুলিশ সুপার জনাব মোঃ আরেফিন জুয়েল, বিপিএম।

শ্রদ্ধা নিবেদন শেষে সকাল ৮ টা ৩০ মিনিটে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে বর্ণাঢ্য মার্চপাস্ট অনুষ্ঠিত হয়। এতে সাতক্ষীরা জেলা পুলিশ, আনসার, ফায়ার সার্ভিসসহ জেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মুকিত হাসান খাঁনসহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

মহান বিজয় দিবস উপলক্ষে শ্রদ্ধা ও উৎসবে মুখরিত হয়ে ওঠে সাতক্ষীরা। আনন্দ-উল্লাসে উদ্বেলিত হয় সর্বস্তরের মানুষ, বিজয়ের চেতনায় ঐক্যবদ্ধ হয় পুরো জেলা।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com