Breaking News

সাতক্ষীরা-২ আসনে দলীয় মনোনয়নের দাবিতে তাসকিন আহমেদ চিশতি সমর্থকদের বিক্ষোভ মিছিল

Spread the love

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র তাসকিন আহমেদ চিশতির সাতক্ষীরা-২ আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় শহরের সঙ্গীতা মোড় থেকে মিছিল শুরু হয়ে নিউমার্কেট মোড়ে এসে শেষ হয়।

সমাবেশে মহিলা নেত্রীসহ কয়েক হাজার নারী–পুরুষ কর্মসূচিতে অংশ নেন। সমাবেশে চিশতির সমর্থকেরা বলেন, “চিশতি আওয়ামী লীগের আমলেও ধানের শীষ প্রতীকে দুইবার মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি জনপ্রিয়, গ্রহণযোগ্য এবং এলাকায় উন্নয়নধর্মী কাজের মাধ্যমে সবার আস্থার প্রতীক হয়ে উঠেছেন। দল তাঁকে মনোনয়ন দিলে বিপুল ভোটে বিজয় নিশ্চিত।”
তারা আরও বলেন, চিশতির জনপ্রিয়তার কারণেই প্রতিপক্ষরা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানির চেষ্টা করছে। সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় এসব মামলা প্রত্যাহারেরও দাবি জানান বক্তারা। পুলিশের সহায়তায় পুরো কর্মসূচি কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

Spread the love                          …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com