সাতক্ষীরার ভূমিহীন নেত্রী শহীদ জায়েদার ২৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

Spread the love

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জের ভূমিহীন নেত্রী শহীদ জায়েদার ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার কালিগঞ্জের শহীদ জায়েদানগরে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা: মো: শহিদুল আলম।
শহীদ জায়েদার স্বামী আব্দুল হামিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক চেয়ারম্যান শেখ সিরাজুল ইসলাম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, জেলা ভূমিহীন সমিতির সভাপতি কওছার আলী, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আদিত্য মল্লিক, সহ-সভাপতি মফিজুর রহমান, জেলা ভ‚মিহীন সমিতির সহ-সভাপতি হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক জি এম রেজাউল করিম, দপ্তর সম্পাদক স্বপন সানাসহ অন্যরা। আলোচনাসভা শেষে শহীদ জায়েদার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।
বক্তারা বলেন, দেবহাটার বাবুরাবাদে সরকারি খাস জমি ভূমিহীনদের মাঝে বন্টনের দাবিতে আন্দোলনরত ভূমিহীনদের উপর ১৯৯৮ সালের ২৭ জুলাই প্রশাসন ও ভ‚মিদস্যুদের নির্বিচারে করা গুলিতে শহীদ হন জায়েদা। এরপর থেকে সাতক্ষীরা উত্তাল হয়ে ওঠে। এ আন্দোলনের সাথে সরসরি যুক্ত থাকা ভূমিহীন আন্দোলনের পুরোধা প্রয়াত সাইফুল্লাহ লস্কর, এড. আব্দুর রহিম, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার, এড. ফিরোজ হোসেন, এড. আজিজুর রহমানসহ অন্যদের ত্যাগের কথাও স্মরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শেখ ফারুক হোসেন।

About dainiksatkhira24

Check Also

কালিগঞ্জের এআই ক্লিনিকে ডাঃ তানিয়ার ভুল সিজারে রোগী সাবিনার মৃত্যু

Spread the loveরঘুনাথ খাঁ: কোন বিশেষজ্ঞ এনেসথেসিয়া ছাড়া সিজার করতে যেয়ে সাবিনা খাতুন নামের এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com