সাতক্ষীরায় র‍্যাবের অভিযানে ৮০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

Spread the love

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৬ এর একটি বিশেষ অভিযানে ৮০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে শহরের বাঙালের মোড় এলাকার সিএমভি মসজিদের সংলগ্ন জননী কুরিয়ার সার্ভিস থেকে এই পলিথিন জব্দ করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬ এর সিপিসি-১ এর গোয়েন্দা টিম এই অভিযান পরিচালনা করে। চট্টগ্রামের খাতুনগঞ্জে অবস্থিত মেসার্স রহমান অ্যান্ড ব্রাদার্স প্রতিষ্ঠান থেকে আসা এই পলিথিন চালানটি জননী কুরিয়ারের মাধ্যমে সাতক্ষীরায় আসে।

ভ্রাম্যমান আদালতের ম্যাজিট্রেড মো তাজুল ইসলাম জানান, জব্দকৃত ৮০০ কেজি নিষিদ্ধ পলিথিন পরবর্তীতে পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হচ্ছে। এছাড়া জননী কুরিয়ার সার্ভিসকে পরিবেশ অধিদপ্তরের বিধি লঙ্ঘনের দায়ে ২৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com