Breaking News

সাতক্ষীরায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

Spread the love

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
হয়েছে। সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতি ও আইনী সহায়তা
কেন্দ্র(আসক) ফাউন্ডেশনের আয়োজনে বৃহস্পতিবার বকচরা
আহমাদিয়া দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিত চক্ষু চিকিৎসা
ক্যাম্পে সভাপতিত্ব করেন হাফেজ রবিউল ইসলাম।
খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল শিরোমনি সার্বিক
সহযোগিতায় অনুষ্ঠিত ক্যাম্পে উপস্থিত ছিলেন, আইনী
সহায়তা কেন্দ্র (আসক) এর জেলা সভাপতি গোলাম রসূল
রাসেল, জেলা ভূমিহীন সমিতির সভাপতি কওছার আলী,
সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, নদী বন ও পরিবেশ রক্ষা
কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান, জেলা ভূমিহীন
সমিতির সাংগঠনিক সম্পাদক জি এম রেজাউল করিম
রেজাসহ অন্যরা।
ক্যাম্পে বিনামূল্যে ৩শতাধিক মানুষের মধ্যে বিনামূল্যে
চক্ষু সেবা, ঔষধ বিতরণ এবং চশমা প্রদান করা হয়।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com